জিহাদ আমিন
- জিহাদ আমিন
জান্নাতের পাখি
-জিহাদ আমিন
মৃত্যুর পরোয়ানা এসে গেছে
আজরাইল হঠাৎ এসে উপস্থিত
রক্ষা করা করা গেলো না সোনামণিদের
কত মায়া মমতা-ছিল সকলের কত আদরের।
জান্নাতের পাখিগুলোর ছবি ভাসছে চোখের সামনে
চোখে করে জলে টলমল-নিজেকে সামলাই কেমনে?
বিদায় আমার সোনামণি খুকুমণি
ছিলে তোমরা বাবা মায়ের দু'চোখের মণি।
ফিরে আবার দেখা হবে আমাদের আল্লাহর জান্নাতে
হাঁটবো সকলি মোরা হাত ধরে একসাথে
কাঁধে স্কুল ব্যাগ চোখে মুখে থাকবে হাসি
ও আমার প্রিয় সন্তানেরা তোমাদের ভালোবাসি।।
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।